রোজদিন ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, তাঁর বিখ্যাত নৃত্য শিল্পী স্ত্রী ডোনা গাঙ্গুলিকে হুমকি চিঠি নিয়ে ব্যাপক চাঞ্চল্য, উদ্বেগ ছড়িয়েছে।। সূত্রের খবর, গত কয়েক মাস ধরেই এই ধরনের হুমকি চিঠি পাচ্ছেন তাঁরা। তবে এবার তাঁদের সপরিবারে খতম করার বার্তা পেয়ে কিছুটা হলেও উদ্বিগ্ন এই সেলিব্রিটি দম্পতি।।ইংরেজি তে লেখা কড়া সেই চিঠি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন মহারাজ।
পুলিশ তদন্তে নেমেছে। সূত্রে র খবর, বেলঘড়িয়ার বাসিন্দা অরুণ কুমারের নাম ব্যবহার করে এই চিঠি সৌরভদের ঠিকানায় আসে।। তিনি ই সত্যি এই সব চিঠি লিখে পাঠান কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।
নতুন সরকার ক্ষমতায় আসার পর সৌরভের নিরাপত্তা জেড ক্যাটেগরি থেকে কমিয়ে ওয়াই শ্রেনি করা হয়। তাঁদের উদ্দেশ্যে হুমকি চিঠি র প্রেক্ষিতে অনুরাগীরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি করেছেন।

Be the first to comment