প্রতিবেদন: আজ একটু পরেই ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক সভা। এই সভা দিয়েই ভোটের বাংলায় অলিখিত ভাবে নির্বাচনী জনসভা শুরু করে দিল বঙ্গ বিজেপি। সভার আগে মোদিকে সভাকে কটাক্ষ করে তাঁর উদ্দেশ্যে পাঁচটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছে তৃণমূল শিবির। সোশ্যাল মিডিয়া পোস্ট তাঁরা লিখেছে, “আজ আবারও রাজনৈতিক পর্যটক নরেন্দ্র মোদি বাংলায় “পা রাখছেন”। তাই পাঁচটা প্রশ্ন, যেগুলোর উত্তর দেওয়ার সাহস আমরা জানি তাঁর নেই
-৬৩ লক্ষ নাম মুছে ফেলা, আরও ৬০ লক্ষকে বিচারাধীন রাখা এবং প্রায় ২০০ জন নিরীহ মানুষের জীবন কেড়ে নেওয়ার পর, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ঠিক কতজন বাংলাদেশি ও রোহিঙ্গাকে শনাক্ত করা হয়েছে?
-নিজেকে “বিশ্বগুরু” বলার দাবি করলেও কেন লাগামছাড়া এলপিজি দামের বৃদ্ধি ও সরবরাহের তীব্র সংকটে দরিদ্র ও সাধারণ মানুষ খাদ্য সংকটে ভুগছে? বিশ্ববাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও কেন কোনো জরুরিকালিন পরিস্থিতি সামাল দিতে আগে থেকে মজুত তৈরি করা হয়নি?
-বাংলার ন্যায্য প্রাপ্য ১.৯৬ লক্ষ কোটি টাকা কেন ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে? এবং সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কেন বাংলায় এখনও মনরেগা চালু করা হয়নি?
-কেন বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, আটক, দেশান্তর এবং গণপিটুনির শিকার হতে হচ্ছে?
-কেন বিজেপি নেতারা, এমনকি স্বয়ং মোদিও, বারবার বাংলার শ্রদ্ধেয় সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ব্যক্তিত্বদের অপমান করেছেন?”

Be the first to comment