রোজদিন ডেস্ক : উত্তর কলকাতার গিরিশ পার্কের পরিত্যক্ত বাড়ি থেকে এক যুবকের মৃত দেহ উদ্ধার নিয়ে রহস্য দেখা দিয়েছে। সৌমাদিত্য কুন্ডু নামে ২১ বছরের এই তরুণ দক্ষিণ আফ্রিকা থেকে পাইলট প্রশিক্ষণ নিয়ে কয়েক দিন আগে ফিরেছেন। তিনি ওই এলাকারই বাসিন্দা। আজ পরিত্যক্ত ওই বাড়িতে কয়েকজন প্রবেশের সময় অস্বাভাবিক কিছু অনুভব করে তরুণের ঝুলন্ত দেহ দেখেন।পুলিশকে খবর দিলে তারা এসে দেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে প্রকাশ, দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর তাঁর আচরণে পরিবর্তন দেখা যায়৷ শান্ত, ভদ্র, পড়াশোনায় ভাল এই তরুণের আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় গভীর শোকের ছায়া নামে। পুলিশের অনুমান তিনি আত্মঘাতী হয়েছেন। কেন তিনি এই পথ নিয়েছেন তদন্ত হচ্ছে।
ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

Be the first to comment