রোজদিন ডেস্ক : সাম্প্রতিক এসআইআর, ওয়াকফ থেকে গঙ্গার ভাঙ্গণ-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে ফের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বহরমপুরেের সভা থেকে।আরও একবার বুঝিয়ে দিলেন ছাব্বিশে ভোট বৈতরণী পার হতে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও ভেদাভেদের রাজনীতিই তাঁর হাতিয়ার। মালদহের পর এদিন বহরমপুরে এসে তিনি শুরুই করেন গঙ্গার ভাঙ্গণ ও ধর্মীয় বিভাজন নিয়ে। বলেন, মুর্শিদাবাদের ইতিহাস আমরা ভুলতে পারিনা। এখানে সিরাজউদ্দৌল্লা ঘরে ঘরে পূজিত হন। এটা নবাবদের জেলা। সব ধর্মের তীর্থস্থান। পলাশিতে যুদ্ধ হয়েছিল। সিরাজউদ্দৌলা মিরজাফরের মাথায় মুকুট তুলে দিয়ে স্বাধীনতা রক্ষা করার কথা বলেছিলেন। কিন্তু মিরজাফর তা করতে দেননি। সিরাজকেই সকলে মনে রেখেছেন। মুর্শিদাবাদের মানুষ দাঙ্গার রাজনীতি কোনওদিনও মানবে না। তারপরই তিনি তোলেন জেলার বড় সমস্যা ভাঙনের কথা। বলেন, ফরাক্কায় আজও কেন ড্রেজ়িং হল না? যার জন্য ভুগছেন মুর্শিদাবাদের মানুষ। মুর্শিদাবাদ ও মালদহ, দুই জেলাতেই রাজ্য নদী ভাঙন রুখতে ১৫০০ কোটি টাকার পরিকল্পনা কেন্দ্রকে পাঠিয়েছি। কিন্তু এখনও কোনও উত্তর পাইনি। উল্টে ১০০ দিনের টাকা, জল জীবন মিশনের টাকা, বাংলার বাড়ির টাকা, সব বন্ধ করে দিয়েছে। তবু আমরা নিজেদের টাকায় ১৮৯টি কাজ করেছি। ১৩৬ কোটি টাকা ব্যয় করে নদীভাঙন রোধে ১৭টি প্রকল্প চালু হয়েছে। বরাদ্দ হয়েছে আরও ২০০ কোটি টাকা। তা দিয়ে আরও অনেকগুলো কাজ হবে। এসআইআর নিয়ে ফের অমিত শাহকে আক্রমণ করেন তিনি। বলেন, এসআইআর না করতে দিলে রাষ্ট্রপতি শাসন জারি করে দিত। বিজেপির চালাকি ধরে ফেলেছি। এসআইআর নিয়ে ভয় পাবেন না। শুধু নিজেদের নথি ঠিকঠাক জমা দিন। আমরা অত বোকা নই গোদিভাই! আমরা করব, লড়ব। আমরা জিতেও দেখাব। আমাদের ভাতে মারা যাবে না। আমায় কেটে ফেললেও এখানে এনআরসি করতে দেবো না।

Be the first to comment