UJJAL BISWAS : সংকটজনক প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা উজ্জ্বল বিশ্বাস গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত হাসপাতালে যোগাযোগ রাখছেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, বিধায়ক কুণাল ঘোষ, আলিফা আহমেদরা বুধবার হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে তাঁর শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন। স্বয়ং মুখ্যমন্ত্রীও তাঁর খোঁজখবর রাখছেন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের তাকে পুলিশ গ্রেফতার করে। সেই থেকেই তাঁর শরীরিক অবস্থার অবনতি হচ্ছিল। সম্প্রতি তা আরও বাড়ে। এই অবস্থায় তাঁর বাইপাস সার্জারি হয়। সেখান থেকে নানারকম ইনফেকশন ছড়ায়। আপাতত তিনি ভেন্টিলেশনে রয়েছেন। তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অনুগামীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*