রোজদিন ডেস্ক : ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের ওপর প্রতিদিন নানা চাপ সৃষ্টি করছে আমেরিকা। এবার ওই দেশ থেকে রাশিয়া, চিন, কিউবা, ইরানের সামরিক ও গোয়েন্দা উপদেষ্টাদের বহিষ্কারের জন্য চাপ দিচ্ছে আমেরিকা। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগেই পরিস্কার জানিয়েছেন, তাঁদের শত্রুদের জন্য ভেনেজুয়েলাকে কৌশলগত ঘাঁটি হিসাবে ব্যবহার করা যাবে না। মাদুরোকে আমেরিকা তুলে নিয়ে যাওয়ার পর নয়া ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেসের ওপর নানাভাবে চাপ দিয়ে নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করতে চায় আমেরিকা। ডেলসি রদ্রিগেস তাদের সঙ্গে সহযোগিতার বার্তা দিয়েছেন। তাদের সঙ্গে ভেনেজুয়েলাকে ফের বাণিজ্য শুরু করতে মার্কো রুবিও কার্যত নির্দেশ দিয়েছেন বলে জানা যায়।

Be the first to comment