আজ গোটা দিন মেরামতির কাজের জন্য বন্ধ আছে বিদ্যাসাগর সেতু, দুর্ভোগ সাধারণ মানুষের

Spread the love

রোজদিন ডেস্ক : আজ গোটা দিন মেরামতির কাজের জন্য বন্ধ বিদ্যাসাগর সেতু। হাওড়া সিটি পুলিশের নির্দেশ অনুযায়ী, রবিবার ভোর চারটে থেকে রাত সাড়ে ন’টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে সেতু এবং কোনা এক্সপ্রেসওয়ে। দ্বিতীয় হুগলি সেতুর কেবল ও বিয়ারিং প্রতিস্থাপনের কাজ চলবে। একইসঙ্গে কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি বাসস্ট্যান্ডের কাছে ইস্পাতের বিম বসানোর কাজও হবে রবিবার। এর জেরেই গোটা দিন যান চলাচল বন্ধ রাখতে হচ্ছে।

মালবাহী ছাড়া অন্য সব গাড়িকে ডানকুনির দিকে যেতে হবে বেলেপোল, শৈলেন মান্না সরণি, হাওড়া-আমতা রোড হয়ে মাইতি পাড়ার দিকে। আরেকটি বিকল্প পথ হল কাজীপাড়া মোড় থেকে আন্দুল রোড হয়ে আলমপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে ওঠা।

কলকাতামুখী সব যানবাহনকে ধুলোগড় মোড় থেকে নিবড়া, সলপ, পাকুরিয়া, সিসিআর ব্রিজ হয়ে নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আবার কলকাতা থেকে হাওড়াগামী গাড়িগুলি যেতে হবে হাওড়া ব্রিজ, জি টি রোড হয়ে নিবেদিতা সেতুর দিকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*