রোজদিন ডেস্ক :
পশ্চিম এশিয়ার যুদ্ধের পরিস্থিতিতে দেশে ফিরতে না পারা বিদেশিদের ভিসার মেয়াদ বৃদ্ধি করছে কেন্দ্র। এর জন্য তাঁদের কোন জরিমানা দিতে হবে না। অভিবাসন আইনে তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাও নেওয়া হবে না।
দুবাই-এর ভারতীয় দূতাবাস সূত্রের খবর, সব ভিসার পাশেই ভিসার মেয়াদও এক মাস বৃদ্ধি করা হয়েছে। অনেক ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতিতে যাঁরা বাধ্য হয়ে এই দেশে এসেছেন, তাঁদের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা যায়।
এই কঠিন সময়ে ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল।

Be the first to comment