মধ্যপ্রদেশের জল দূষণের ছায়া এবার দিল্লিতে??

Spread the love

রোজদিন ডেস্ক : দূষিত পানীয় জল পান করে মধ্যপ্রদেশে বহু মানুষের মর্মান্তিক মৃত্যুর রেশ না মিলোতেই জল দূষণের ছায়া এবার খোদ রাজধানী দিল্লিতেও উদ্বেগ সৃষ্টি করেছে। সূত্রের খবর, পশ্চিম দিল্লি থেকে পূর্ব দিল্লি অবধি সরকারিভাবে সরবরাহ করা নলবাহিত জল পান করে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন কুনওয়ার সিং কলোনি থেকে নামধারি কলোনি অবধি জলে নোংরা, দুর্গন্ধ, কালো রঙ দেখা যাচ্ছে। অনুমান, পাইপের জলে নর্দমার জল মিশছে। কয়েক মাস ধরেই এই পরিস্থিতি। প্রশাসনকে জানিয়েও কোন ফল হচ্ছে না বলে বাসিন্দাদের অভিযোগ। ফলে বাধ্য হয়েই তাঁদের জল কিনে পান করতে হচ্ছে। জমছে ক্ষোভ। তবু প্রশাসনের কোন হেলদোল নেই।
মধ্য প্রদেশের সাম্প্রতিক জল দূষণ-এর ঘটনাতেও দিল্লির জল সরবরাহ কর্তৃপক্ষর এহেন আচরণ ক্ষুব্ধ সাধারণ মানুষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*