রোজদিন ডেস্ক : বাবা-মা-দাদার সঙ্গে জয়পুর থেকে বেঙ্গালুরু যাচ্ছিল ছোট্ট শিশু। মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়ে সে। প্রচন্ড শ্বাসকষ্টে অসুস্থ শিশুটিকে বিমানে থাকা এক চিকিৎসক সাধ্যমত চিকিৎসা করেন। বিমানকর্মীরাও সহযোগিতা করেন তাঁকে। পরিবারের অনুরোধ ও পরিস্থিতির গুরুত্ব বুঝে বিমান চালক গতিপথ ঘুরিয়ে বিমান ইন্দোরে জরুরি অবতরণ করেন। ব্যবস্থা করা হয় অ্যাম্বুলেন্সেরও। দ্রুত এক বছর বয়সী শিশুটিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। ৬ জানুয়ারি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এই মর্মান্তিক ঘটনায় শোকাহত যাত্রীরা সহ সকলেই। শিশুটি আগে থেকেই অসুস্থ ছিল বলে প্রকাশ।
তা সত্বেও এই ঘটনা বিমান যাত্রায় চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বিমানে কোন চিকিৎসক যাত্রী থাকলে তিনিই চিকিৎসা করেন, প্রাথমিক চিকিৎসার সরঞ্জামও বিমানে থাকে। কিন্তু বেশি অসুস্থ, বা হঠাৎ কেউ অসুস্থ হলে কি হবে এই প্রশ্ন থেকেই যায়।

Be the first to comment