- দিল্লি বিস্ফোরণের তদন্তে কাশ্মীর জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ। সোমবার সকাল থেকে উপত্যকার ১০ জায়গায় তল্লাশি শুরু করেছেন জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।
- সকাল ১১টা থেকে শুরু হবে শীতকালীন অধিবেশন। সোমবার অধিবেশনের শুরুতেই দু’টি বিল পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একটি Central Excise (Amendment) Bill, 2025। অন্যটি Health Security se National Security Cess Bill, 2025।
- আগামী ২৪ ঘণ্টার মধ্যে তামিলনাড়ু ও পার্শ্ববর্তী পুদুচেরি উপকূলের সমান্তরাল বরাবর সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দিতওয়াহার।
- এই ঘূর্ণিঝড়ের প্রথম ল্যান্ডফলের জেরে শ্রীলঙ্কায় রবিবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ৩৫০ ছুঁয়েছে।
- ভারত সরকার অপারেশন সাগর বন্ধুর অধীনে ৮০ সদস্যের এনডিআরএফ টিম পাঠিয়েছে উদ্ধার ও ত্রাণকাজের জন্য। শনিবারই ২১ টন ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে আইএএফ-সি-১৩০জে এবং আইএল-৭৬-তে করে। আইএনএস সুকন্যাও বিশাখাপত্তনম থেকে ত্রাণসামগ্রী নিয়ে রওনা দিয়েছে শ্রীলঙ্কার উদ্দেশে। ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারও উদ্ধারকাজ চালাচ্ছে।
- SSC- র নতুন নিয়োগ বিধি চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়েছিল। আজ, সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা।
- দাম কমছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ১০ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
- রবিবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে তামিলনাড়ুর শিবগঙ্গা জেলায় মুখোমুখি দুই সরকারি বাসের সংঘর্ষ। মৃত্যু হল কমপক্ষে ১১ জন যাত্রীর। আহত আরও ৬০ জন।
- সোমবার থেকে ডায়মন্ড হারবারের মহেশতলায় শুরু হচ্ছে সেবাশ্রয়-২ ক্যাম্প। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ক্যাম্পের উদ্বোধন করবেন।
- পুলিশে নিয়োগের পরীক্ষার ভুয়ো প্রশ্নপত্র বিক্রি চক্রের পর্দাফাঁস! পশ্চিম বর্ধমানের বুদবুদে ভুয়ো প্রশ্নপত্র বিক্রির চেষ্টা, জালে ১০।

Be the first to comment