দশে দশ

Spread the love
  1. মঙ্গলবার কিরগিজ়স্তানে শুরু হচ্ছে ২৬তম এসসিও শীর্ষ সম্মেলন। এই শীর্ষ সম্মেলনটি সাংহাই কোঅপারেশন সংস্থাপ ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হচ্ছে। ২০১৭ সাল থেকে সংস্থার পূর্ণ সদস্য ভারত। এই সম্মেলনে মঙ্গলবার যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  2. নেপালে মৃতের সংখ্যা ১০০০ পেরিয়ে গিয়েছে। লাফিয়ে বাড়ছে নিখোঁজের সংখ্যা— চিন ও নেপাল মিলিয়ে সংখ্যাটা ৫ হাজারের কাছাকাছি। এই নিখোঁজের তালিকায় রয়েছেন প্রায় ৩০০ ভারতীয়।
  3. স্কুল ভবন নির্মাণের প্রায় ২০ লক্ষ টাকা তছরুপের অভিযোগে সাসপেন্ড ও গ্রেপ্তার হওয়া প্রাক্তন প্রধান শিক্ষক প্রণব মণ্ডলের পুনর্বহাল ঘিরে উত্তেজনা ছড়াল পুরুলিয়ার মানবাজার-১ ব্লকের বনমহড়া প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ, ২০২৩-এ তৎকালীন এক সহ-শিক্ষিকার সই জাল করে ২০ লক্ষ টাকা আত্মসাত করেন প্রণব।
  4. বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো  হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে। তবে ডোমেস্টিক বা বাড়ির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। নতুন দাম কার্যকর হওয়া পর কলকাতায় ১৯ কেজির সিলিন্ডার পাওয়া যাবে ২,৮৮৪ টাকা।
  5. ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত পুরনিগম, পুরসভা ও নোটিফায়েড এরিয়ায় কার্যকর হচ্ছে বিধিনিষেধ। বাংলাকে পরিচ্ছন্ন রাখার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে রাজ্যের নতুন নির্দেশিকা। ওই নির্দেশিকায় স্থানীয় স্তরে প্রচার ও বিধি কার্যকর করার বার্তা দেওয়া হয়েছে।
  6. প্রকাশ্যে থুতু ফেললে প্রতিবার ১০০ টাকা ফাইন, প্রকাশ্যে মলত্যাগ বা প্রস্রাব করলে ২০০ টাকা জরিমানা দিতে হবে। যত্রতত্র আবর্জনা ফেলা কিংবা নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করলেও ২০০ টাকা করে জরিমানা দিতে হবে। তবে, জরিমানার টাকা নগদে নেওয়া যাবে না। শুধুমাত্র ডিজিটাল বা অনলাইন পদ্ধতিতেই স্পট ফাইন আদায় করবেন অনুমোদিত আধিকারিকরা। সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবেন অ্যাপের মাধ্যমে।
  7. পানাগড়ে স্কুটারের শোরুমে ভয়াবহ আগুন। তিনতলা বাড়ির নীচে থাকা ওই শোরুমে আগুন লাগায় ধোঁয়ায় ভরে যায় গোটা বাড়ি। আটকে পড়েন আবাসিকরা।
  8. তেলঙ্গানার বিজেপি রাজ্য সভাপতি রামচন্দর রাও অভিযোগ করেছেন যে তাঁকে নালগোন্ডা যেতে বাধা দেওয়া হয়েছে এবং ‘হাউস অ্যারেস্ট’ করে রাখা হয়েছে।
  9. মঙ্গলবার মূলত প্রবল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমের চার জেলা। পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান ও বীরভূমে। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা থাকছে কলকাতায়। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।
  10. জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ইন্টার্নশিপে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন খড়গপুর আইআইটির স্নাতকোত্তর ছাত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শ্যাম সন্তোষ আগরওয়াল (২৪)। তিনি স্থাপত্য ও আঞ্চলিক পরিকল্পনা (আর্কিটেকচার অ্যান্ড রিজিয়নাল প্ল্যানিং) বিভাগের ‘মাস্টার অফ আর্কিটেকচার’ প্রোগ্রামের ছাত্র ছিলেন। মহারাষ্ট্রের বাসিন্দা শ্যাম লাল বাহাদুর শাস্ত্রী হল অফ রেসিডেন্সের আবাসিক ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*