দশে দশ

Spread the love
  1. ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর প্রয়াণ দিবসে সমাজমাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. সোমনাথ মন্দিরে চলছে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’। সেই উপলক্ষে শনিবারই গুজরাটে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, রবিবার সকালে সোমনাথ মন্দিরে পুজো দেবেন প্রধানমন্ত্রী।
  3. স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (সার) কাজে নজরদারি করতে নির্বাচন কমিশন বাংলায় আরও চার রোল অবজ়ার্ভার পাঠাল। এঁরা হলেন— কেন্দ্রের সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের অধিকর্তা বিকাশ সিং, ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের অধিকর্তা সন্দীপ রিওয়াজি, ত্রিপুরার সেন্সাস অপারেশন ডিরেক্টর রতন বিশ্বাস এবং কেন্দ্রের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের ডেপুটি সেক্রেটারি ডঃ শৈলেশ।
  4. সিরিয়ায় ইসলামিক স্টেট (IS)-এর হামলায় দুই মার্কিন সেনা ও একজন দোভাষীর হত্যার বদলা নিতে বড় ধরনের হামলা চালাল আমেরিকা। শনিবার সিরিয়াজুড়ে আইএসের একাধিক আস্তানায় বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
  5. ভারতের নতুন অনলাইন কন্টেন্ট আইন মেনে নিয়ে অশ্লীলতার দায়ে ৬০০টির-ও বেশি অ্যাকাউন্ট ডিলিট করল এক্স। পাশাপাশি, ৩,৫০০ টিরও বেশি কন্টেন্ট ডিলিট করা হয়েছে। নিজেদের ভুল স্বীকার করে এক্স জানিয়েছে, কোনও অশ্লীল কন্টেন্ট পোস্ট করার অনুমতি দেবে না সংস্থাটি।
  6. ভেনেজ়ুয়েলার পরিস্থিতি ভালো নয়। আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হয়েছে। এই পরিস্থিতিতে ভেনেজ়ুয়েলা ছেড়ে চলে যাওয়াই আমেরিকার নাগরিকদের জন্য ভালো হবে, শনিবার একটি এক্স পোস্টে এমনই জানিয়েছে আমেরিকার ডিপার্টমেন্ট অফ স্টেট কনসুলার অ্যাফেয়ার্স।
  7. সাত সকালে আগুন লাগলো বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, রবিবার ভোরে মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকের UPS রুমে আগুন জ্বলতে দেখেন রোগীর আত্মীয়রা। দমকলের দু’টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
  8. স্কুটারে চড়ে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ রাখতে না পেরে লরিতে ধাক্কা মেরে মৃত্যু ৩ জনের। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায়।
  9. ইয়ামিন চান্দু নামে এক ব্যক্তিকে খুন করার চেষ্টার অভিযোগে দিল্লিতে পুলিশের হাতে গ্রেপ্তার হিমাংশু ভাউয়ের গ্যাংয়ের তিন দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম পুনিত, অনিকেত এবং মোহিত। ধৃতদের কাছ থেকে একটি আধুনিক পিস্তল এবং তিনটি গুলি-সহ একাধিক অস্ত্র উদ্ধার হয়েছে।
  10. সাইবার প্রতারকদের ফাঁদে এক বয়স্ক চিকিৎসক দম্পতি। ওই চিকিৎসক দম্পতি খুঁইয়েছেন প্রায় ১৪ কোটি টাকা। এই প্রতারণার ঘটনা ঘটেছে খোদ দিল্লিতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*