রোজদিন ডেস্ক : ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর শুক্রবার রাতে দিল্লি এসেছেন। ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য, শুল্ক, ভিসা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে টানাপোড়েনের মাঝে তাঁর দিল্লি আসা বিশেষ গুরুত্বপূর্ণ। সমাজমাধ্যমে গোর জানান, এখানে এসে তিনি খুশি। দুই দেশের মধ্যে অবিশ্বাস্য সুযোগ এগিয়ে যাবে বলে তিনি মনে করেন।
মার্কিন রাষ্ট্র পতি ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের অন্যতম সার্জিও গোর ভারতে রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার পর অক্টোবর মাসে ছয় দিনের জন্য এসেছিলেন, স্বল্পকালীন সেই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন।ভারতের রাষ্ট্রদুত নিযুক্ত হওয়া তিনি জীবনের সব থেকে বড় সম্মান বলে মনে করেন।
রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারত সরকারের সঙ্গে ট্রাম্প প্রশাসনের টানাপোড়েন অব্যাহত। ভারতের ওপর বিপুল শুল্ক, জরিমানা চাপিয়েছেন ট্রাম্প। প্রকাশ্যে নানা ভাবে প্রধানমন্ত্রীকে ঠুকে নানা মন্তব্যও করেছেন। প্রধানমন্ত্রী তাঁকে ফোন না করায় দুই দেশের বাণিজ্য চুক্তি ও হয়নি বলে খবর রটেছে।
এই প্রেক্ষিতে ট্রাম্প ঘনিষ্ঠ সার্জিও গোরের রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে দিল্লি আসায় দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কমবে বলে ওয়াকেবহাল মহল মনে করেন। তাঁকে ভারতে রাষ্ট্রদূত নিযুক্ত করে বার্তা দিয়েছিলেন ট্রাম্প, এবার উভয় পক্ষের টানাপোড়েনের মাঝে তাঁকে পাঠিয়ে তিনি আবার ও সুবার্তা দিলেন বলে মনে করা হচ্ছে।

Be the first to comment