মুম্বাইয়ে খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক!

Spread the love

রোজদিন ডেস্ক : ফের ভিন রাজ্যে খুন হলেন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক রেন্টু শেখ। তাঁকে মুম্বাইয়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। শনিবার তাঁর মৃত্যু সংবাদ রানিতলার আমডহরায় পৌঁছলে কান্নার রোল ওঠে। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যর এমন অকালে নৃশংস মৃত্যুর ঘটনা নিয়ে এলাকায় তীব্র শোক ও রোষ ছড়িয়েছে৷ সাত মাস আগে মুম্বাইয়ে রাজমিস্ত্রীর কাজে গেছিলেন তিনি। শনিবার সকালে সেখানে তাঁকে লোহার রড দিয়ে মারা হয় বলে খবর আসে।
গত ২৪ ডিসেম্বর মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক জুয়েল রানা ওড়িশার সম্বলপুরে নৃশংস ভাবে খুন হন। তার রেশ না মিলতেই ফের ভিন রাজ্যে এই খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
রাজ্যে কাজের অভাবে ভিন রাজ্যে গিয়ে এই পরিণতি কেউই মানতে পারছেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*