প্রাথমিকস্তরের বিদ্যালয়গুলিতে স্থায়ী ক্রীড়া প্রশিক্ষকের দাবি

Spread the love

রোজদিন ডেস্ক : প্রাথমিকস্তরের বিদ্যালয়গুলিতে স্থায়ী ক্রীড়া প্রশিক্ষকের দাবি করলো বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। শনিবার উত্তর ২৪ পরগণার বাণীপুরে প্রাথমিক স্তরের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কোন রকম প্রশিক্ষণ ছাড়াই শিশুরা সেখানে অংশ নেয়।
বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা আক্ষেপ করে বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলিতে কোন ক্রীড়া প্রশিক্ষক তো দূরস্থান, বেশিরভাগ ক্ষেত্রেই খেলার মাঠ নেই। খেলাধূলার জন্য ক্রীড়া সরঞ্জাম ইত্যাদি কিছুই নেই। অথচ এই শিশুরা পঞ্চায়েত, মহকুমা, রাজ্য স্তরে ও কত উৎসাহ, উদ্দীপনার সঙ্গে খেলায় অংশ নিয়ে ভাল ফল করে। তিনি সব প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী ক্রীড়া প্রশিক্ষক রাখার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি দিয়েছেন।
আনন্দ হাণ্ডা আরও বলেন,বর্তমান অর্থবর্ষ শেষ হতে আর মাত্র কয়েক মাস বাকি থাকলেও এখন অবধি মাত্র ২৫% কম্পোজিট গ্রান্ট মিলেছে। ৭৫% ই বাকি। এই ছাড়া গত অর্থবছরের ৫০% টাকা ও মেলেনি। এই কম্পোজিট গ্রান্টের টাকায় বিদ্যালয়ের প্রয়োজনীয় সব কাজ হয়। আনন্দ হাণ্ডা বলেন, গত অর্থবছরে মেলা ৫০% টাকা বিদ্যুতের বিল দিতেই ব্যয় হয়ে গেছে। তিনি এই সব টাকা মিটিয়ে দিতে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা কমিশনার প্রমুখকে আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন।
কম্পোজিট গ্রান্টের টাকা না মিললে বিদ্যালয়গুলি খুবই অসুবিধায় পড়ে বলে উদ্বেগ ব্যক্ত করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*