রোজদিন ডেস্ক : পথ দুর্ঘটনায় মৃত্যু রোধে কেন্দ্রীয় সরকারের নয়া প্রকল্প পিএম রাহাত চালু হচ্ছে। পথ দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে গেলে মিলবে ক্যাশলেস চিকিৎসা, যাঁরা নিয়ে যাবেন, তাঁদেরও মিলবে পুরস্কার। বেশিরভাগ ক্ষেত্রেই পথ দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যেতে দেরি হওয়ায় প্রাণ বাঁচানো মুস্কিল হয়, অকালে ঝরে যায় কত মূল্যবান প্রাণ। তা রোধ করতেই সহায়তার হাত বাড়াচ্ছে কেন্দ্র। সূত্রের খবর, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে গেলে ২৫ হাজার টাকা, আহতদের চিকিৎসার জন্য দেড় লক্ষ টাকা দেওয়া হবে। চলতি বছরে এই প্রকল্প চালু হবে বলে সরকারি সূত্রে জানা যায়।

Be the first to comment