দশে দশ

Spread the love
  1. আজ স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস। স্বামীজির বাড়ি সিমলা স্ট্রিট থেকে শুরু করে বেলুড় মঠ- নানা জায়গায় সাড়ম্বরে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী।
  2. স্বামীজিকে শ্রদ্ধার্ঘ জানাতে সিমলা স্ট্রিটে আসবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
  3. স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে সিমলা স্ট্রিটে তাঁর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার-সহ বিজেপি নেতারা। স্বামীজির জন্মদিবস উপলক্ষে সিমলা স্ট্রিট থেকে স্টার থিয়েটার পর্যন্ত মিছিল বিজেপির ‘বিবেক যাত্রা’
  4. গুলি চলল ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে। গতকাল, রবিবার  জম্মু-কাশ্মীরের একাধিক জেলায় দেখা মিলল সন্দেহজনক ড্রোনের। সেনার দাবি, পাকিস্তানের ড্রোন এগুলি। ড্রোন দেখতে পেয়েই গুলি চালায় কর্তব্যরত সেনাবাহিনী।
  5. সাতসকালে বাঘাযতীন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাউদাউ করে জ্বলে উঠল আগুন। সঙ্গে সঙ্গে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় প্ল্যাটফর্মে। আগুনের ধোঁয়ায় থমকে পড়ে ট্রেন। শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হয়।
  6. কেরালার কোঝিকোডে পিকআপ ভ্যানের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত তিন। কুন্নামঙ্গলম-পাথিমঙ্গলম-আঙ্গাদি-মুরিয়ানাল জাতীয় সড়কে রবিবার রাত ২টো নাগাদ দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম হয়েছেন পিকআপ ভ্যানের খালাসি-সহ ২ জন।
  7. পিকনিকে এসে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার অন্তর্গত ঘাসিয়াড়া এলাকায়।
  8. হিমাচল প্রদেশের সোলান জেলার আর্কি এলাকায় পুরোনো বাস স্ট্য়ান্ডের কাছে অগ্নিকাণ্ডে মৃত্যু সাত বছর বয়সি এক নাবালকের।
  9. সোমবার সকালে একটি ট্রাক রেড রোডের ধারের কংক্রিটের রেলিং ভেঙে ঢুকে যায়। দুর্ঘটনায় জখম হয়েছেন লরির চালক।
  10. ঠান্ডার দাপটে সদ্য তৈরি হওয়া বীজতলার বৃদ্ধি থমকে গিয়েছে। এমনটা চলতে থাকলে বোরো চাষ পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*