রোজদিন ডেস্ক : বাপি সেন কে মনে আছে? যিনি মহিলার সম্মান রক্ষায় বর্ষশেষে প্রাণ দিয়েছিলেন। কলকাতা পুলিশের অকাল মৃত সেই বাপি সেনের ছেলে শঙ্খশুভ্রকে দিল্লি পুলিশ প্রতারণার অভিযোগে ধরে নিয়ে যাওয়ায় বিভিন্ন মহল বিস্মিত। তাঁর পরিবারের বক্তব্য, সামান্য কিছু টাকা পাওয়ার ফাঁদে পড়ে তিনি ফেঁসে গেছেন।
সূত্রের খবর, একটি ভূয়ো অ্যাকাউন্টের মাধ্যমে কয়েক লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। ঘটনার তদন্ত চলছে বলে জানা গেছে।

Be the first to comment