রোজদিন ডেস্ক : কড়া নিরাপত্তায় আজ মায়ানমারে দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হোল। দেশের জুন্টা সরকারের আমলে এই নির্বাচন নিছক প্রহসন বলে অভিজ্ঞ মহল মনে করেন।
দেশ বিদেশে সমালোচনার মুখে পড়ে জুন্টা সরকার নিজেদের গণতান্ত্রিক প্রমাণে এই নির্বাচন করছে বলে বিভিন্ন দেশ মনে করে। বিরোধী পক্ষ এই নির্বাচন বয়কট করায় দেশের সামরিক বাহিনীর মদতপুষ্ট দলই জিতবে বলে মনে করা হচ্ছে। সু চি-কে বাদ দিয়ে এই নির্বাচন নিয়ে সমালোচনায় মুখর বিভিন্ন মহল। সু চি-কে আটক করে রেখেছে জুন্টা সরকার।
বিশ্বব্যাপী এর নিন্দা হলেও জুন্টা সরকারের কোন হেলদোল নেই, আগামী এপ্রিলে নতুন সরকার গঠিত হবে বলে জুন্টা জানিয়েছে। বিশ্বে তা স্বীকৃতি পাবে বলে তারা মনে করে।

Be the first to comment