মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধ্বনি দিয়ে কলকাতায় মিছিল শুভেন্দুর

Spread the love

রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ধ্বনি দিয়ে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ বিশাল মিছিল বেরোলো কলকাতায়। একদা বামদুর্গ বলে পরিচিত যাদবপুর থেকে এই মিছিল বেরিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে দেশপ্রিয় পার্কে আসে। মিছিলে মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ বিদ্রূপ করে বিভিন্ন পোস্টার ছিল। গত বৃহস্পতিবার কলকাতায় আই প্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে ইডি অভিযানের সময় মুখ্যমন্ত্রীর সটান সেখানে চলে যাওয়া ও ফাইল নিয়ে আসা এই সব পোস্টারে তুলে ধরা হয়। মিছিলে হাঁটার সময় শুভেন্দু অধিকারী, শঙ্কু পান্ডা প্রমুখ মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেন।
গতকাল চন্দ্রকোণায় শুভেন্দু অধিকারীর কনভয়-এ আক্রমণের অভিযোগ ঘিরেও আজ টিএমসি – বিজেপি চাপান উতর তুঙ্গে ওঠে। একাধিক জায়গায় এর প্রতিবাদে মিছিল হয়। বিজেপি কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রী, তাঁর ভাইপো-সহ টিএমসি-কে বিঁধে তীব্র সমালোচনার তির ছোঁড়েন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*