দশে দশ

Spread the love
  1. আজ পূর্ব মেদিনীপুরে গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জেলার সাংসদ, বিধায়কদের পাশাপাশি থাকছেন জেলা বিজেপি নেতৃত্ব।
  2. সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে এত দিন শুধু হাসপাতালে ১৪ বছর বয়সি কিশোরীদের টিকাকরণ হতো। এ বার সরকারি–বেসরকারি সব স্কুলে ভ্যাকসিন দেওয়া হবে।
  3. শনিবার রাতে পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়-সহ তার ভাইপো কৃপা সিন্ধু বন্দ্যোপাধ্যায় ও চরণ পাহাড়ি দাস, এই ৩জনকে গ্রেফতার করে পুঞ্চা থানার পুলিশ।
  4. পানিহাটির নির্মল ঘোষকে দলে না নেওয়ার সিদ্ধান্ত ঋতব্রত শিবিরে। ‘কেউ ওনাকে ডাকেনি। ওনাকে আমরা নিচ্ছি না।’ সাফ সিদ্ধান্ত জানাচ্ছে ঋতব্রত শিবির।
  5. ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে রাজ্যের মোট ১৮টি বন্ধ জুট মিলের মধ্যে ১৫টি পুনরায় চালু করার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে প্রায় ৩০ হাজার শ্রমিক আবার কাজে ফিরতে চলেছেন।
  6. সম্পত্তির মিউটেশন এবং বকেয়া সম্পত্তি কর আদায়ের নামে প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়াকে প্রতারণার অভিযোগে এক জনকে গ্রেপ্তার করল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। ধৃতের নাম শামসুদ্দিন জমাদার।
  7. বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় তদন্তকারী অফিসার পরিবর্তন করা হয়েছে। মামলার দায়িত্ব দেওয়া হয়েছে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি শান্তনু মুখোপাধ্যায়কে।
  8. রবিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু দিয়ে সমস্ত রকমের যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
  9. মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবিবার বিকেল সাড়ে ৪টেয় গ্রিন লাইনে দুই প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে। তবে শেষ মেট্রো ছাড়ার সময়ের কোনও পরিবর্তন হয়নি।
  10. ম্যাক অ্যালিস্টার, লাউতারো, হুলিয়ান আলভারেজ – এই ত্রয়ীর গোলে শেষ চারে আর্জেন্টিনা। সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা। শেষ চারে এবার তাদের বিরুদ্ধে ইংল্যান্ড।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*