- জেলা পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম সাংগঠনিক বৈঠকে এসে দলীয় নেতা–কর্মীদের শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, ‘২০২৭–এর মার্চের মধ্যে মেধার ভিত্তিতে রাজ্যে এক লক্ষ পদে নিয়োগ হবে। সেই নিয়োগ নিয়ে কেউ মাথা গলাবেন না। কেউ সুপারিশ করবেন না। আমরা নিয়োগের মৌখিকের নম্বর কমিয়ে পাঁচ করেছি।
- আয়ুষ্মান ভারত প্রকল্পে বাদ পড়াদের জন্য পাঁচ লক্ষ টাকার ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা’ আসছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- সূর্যপুরে অশান্তির ঘটনায় উস্কানিমূলক মন্তব্যের জন্য গ্রেফতার করা হল সিপিএম নেতা তথা ছাব্বিশের নির্বাচনে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী লাহেক আলিকে।
- অবশেষে বঙ্গোপসাগরে নিখোঁজ ‘মা কালী’ ট্রলারের সন্ধান মিলল। দক্ষিণ ২৪ পরগনার বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বাঘেরচরের কাছে ডুবন্ত অবস্থায় ট্রলারটিকে শনাক্ত করা হয়। ট্রলার থেকে ২ মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকি ১৪ জন মৎস্যজীবীর কোনও সন্ধান এখনও পাওয়া যায়নি।
- রাতভর বৃষ্টিতে তিস্তাবাজারের কাছে ১০ নম্বর জাতীয় সড়কের কাছে বিপজ্জনক ভাবে বেড়ে গিয়েছে নদীর জলস্তর। রাস্তা আপাতত বন্ধ।
- আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রথযাত্রার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির ব্যাপকতা আরও বৃদ্ধি পাবে।
- ৪,৮৫০ কোটি টাকায় তৈরি এই লখনৌ-কানপুর এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ি।
- করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হলেন প্রখ্যাত গায়ক কুমার শানুর পুত্র জান কুমার শানু।
- কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত। প্রয়াত শেখ হামিদের প্রতি সম্মানে রাষ্ট্রপতি ভবনে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। শুধু রাষ্ট্রপতি ভবনই নয়, দেশের সরকারি ভবনে সোমবার অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।
- থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের একটি বড় পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে মৃত্যু হল কমপক্ষে ২৭ জনের। আহত আরও অনেকে। এর মধ্যে ২২ জনের অবস্থা সঙ্কটজনক।

Be the first to comment