দশে দশ

Spread the love
  1. রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ প্রসঙ্গে X হ্যান্ডলে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘রথযাত্রা ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন। পবিত্র এই দিনে মহাপ্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করি, তিনি যেন সকলকে সুস্থলরাখেন, সুখ এবং সমৃদ্ধি দান করেন।’
  2. বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ অ্যালবার্ট রোডের ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  3. যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার ধর্মঘটের ১৯তম দিনে পা দিয়েছেন তিনি। তাঁর ওজন কমে দাঁড়িয়েছে ৫৭.১৫ কেজিতে।যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার ধর্মঘটের ১৯তম দিনে পা দিয়েছেন তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁর ওজন কমে দাঁড়িয়েছে ৫৭.১৫ কেজিতে।
  4. সেজে উঠেছে সমুদ্র সৈকত থেকে শুরু করে জগন্নাথ মন্দির। পুরীর সৈকতে বালি দিয়ে জগন্নাথের এক অনন্য ভাস্কর্য তৈরি করেছেন পদ্মশ্রী বালিশিল্পী সুদর্শন পট্টনায়ক। বিশেষ বালুশিল্পে মহাপ্রভুর মূর্তির পাশাপাশি ১০০টি ছোট ছোট রথও ফুটিয়ে তুলেছেন তিনি।
  5. বৃহস্পতিবার সাতসকালে বাস দুর্ঘটনা। মৃত চার এবং জখম কমপক্ষে দুই। পূর্ব মেদিনীপুরের দিঘার নন্দকুমারে ১১৬ বি জাতীয় সড়কের হেঁড়িয়া এলাকায় এ দিন সকালে যাত্রিবাহী বাসে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি লরি।
  6. আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহের বাকি দিনগুলিতেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। সঙ্গে বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা প্রবল।
  7. নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, পেট্রোল রফতানির উপর অতিরিক্ত শুল্ক প্রতি লিটারে ৪ টাকা থেকে কমিয়ে ২.৫ টাকা করা হয়েছে। অন্যদিকে,ডিজেলে উইন্ডফল ট্যাক্স বা রফতানি শুল্ক প্রতি লিটারে ৮.৫ টাকা থেকে বাড়িয়ে ১৫.৫ টাকা করা হয়েছে। একইভাবে, বিমানের জ্বালানির রফতানির উপরও কর বৃদ্ধি করেছে কেন্দ্র।
  8. আগামী ১ আগস্ট এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে জনপ্রিয় কবি লেখক তসলিমা নাসরিন কলকাতা আসছেন।
  9. রাজস্থানের কোটায় পোলাই খুর্দ গ্রামে ফুচকা খেয়ে শিশুরা সহ
    ১১৫ জন অসুস্থ হয়ে পড়েছে। ১২ জন হাসপাতালে।
  10. ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বার বিশ্বকাপ ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*