দিঘার কাছে বাসে ধাক্কা লরির, চারজন নিহত, আহত তিন

Spread the love

রোজদিন ডেস্ক :
দিঘা – নন্দকুমার জাতীয় সড়কে হেঁড়িয়ার কাছে আজ কাকভোরে এক দুর্ঘটনায় ৪ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। আহত ৩ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।সূত্রের খবর, দ্রুতগামী লরির ধাক্কায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাস পাশের নয়ানজুলিতে পড়ে গিয়ে এই দুর্ঘটনা হয়। বাসে কোন যাত্রী ছিলেন না।
খারাপ হয়ে যাওয়া বাসটি তে মেরামতের কাজ হচ্ছিল। ওই সময় লরিটি এসে জোর ধাক্কা দিলে পাশে দাঁড়িয়ে থাকা চালক, মেরামত কারীরা গুরুতর আহত হন৷
রাজ্যে রথযাত্রা উৎসবের প্রাক্কালে এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
পুলিশ ঘটনার তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*