- মঙ্গলবার লোকসভায় পেশ করা সরকারি তথ্য অনুযায়ী, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, নেপাল ও ভুটান সংলগ্ন ভারতীয় সীমান্তে মোট ২৩,৯২৬ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। তবে ভারত-বাংলাদেশ সীমান্তেই গ্রেপ্তারির সংখ্যা সর্বাধিক।
- নতুন করে হিংসা এবং উত্তেজনা ছড়াল মণিপুরে। প্রায় ৩১ মাস ত্রাণ শিবিরে কাটিয়ে, বড়দিনের আগে, বাড়িতে ফিরেছিলেন বাসিন্দারা। আর মঙ্গলবার রাতে তাঁদের নিশানা করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ।
- ছত্তিসগড়ে ফের আত্মসমর্পণ করলেন মাওবাদী সদস্যরা। মঙ্গলবার সেখানে আত্মসমর্পণ করেছেন ৩৪ জন মাওবাদী। আত্মসমর্পণকারীদের মধ্যে ৭ জন মহিলা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার যে মাওবাদী সদস্যরা আত্মসমর্পণ করেছেন তাঁদের মধ্যে ২৬ জনের মাথার দাম ছিল ৮৪ লক্ষ টাকা।
- ১৭ নম্বর লক্ষ্মী পল্লী থার্ড লেনে শ্যাম পানা কুঞ্জ নামে একটি বাড়িতে তল্লাশি ইডি আধিকারিকদের। কৈলাশ কুমার ভার্মা নামে এক হুন্ডি কারবারি এখানে থাকেন বলে জানা যাচ্ছে।
- যুবভারতী ক্রীড়াঙ্গনে হাঙ্গামা এবং ভাঙচুরের ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ধৃতের নাম রূপক মন্ডল, ধাপা মাঠপুকুর এলাকা থেকে গ্রেপ্তার ।
- দীর্ঘ ১৫ বছর ধরে একই ওয়ার্ডের দু’টি পার্টে নাম রেখে ভোট দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের ধূপগুড়ি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার ববিতা রায়।
- দু’দিনের ট্রানজ়িট রিমান্ডে গোয়ার বার্চ বাই রোমিও লেনের মালিক সৌরভ ও গৌরব লুথরাকে গোয়ায় নিয়ে এল পুলিশ।
- পিক-আপ ভ্যানের সঙ্গে একাধিক গাড়ির ধাক্কা রাজস্থানের আলওয়ারে। দিল্লি-মুম্বই হাইওয়ের রেনি থানা এলাকায় মঙ্গলবার রাতের দুর্ঘটনায় পিক-আপ ভ্যানে নিমেষে আগুন ধরে যায়। আগুনে ঝলসে মারা গিয়েছেন ভ্যানে থাকা অন্তত তিন জন।
- ঋষিকেশ-হরিদ্বার হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু চার জনের। ওই রাস্তায় মনসাদেবী গেটের কাছে মঙ্গলবার রাত পৌনে ১১টা নাগাদ ট্রাকের সঙ্গে এসইউভি-র মুখোমুখি ধাক্কা লাগে।
- লুধিয়ানা সেন্ট্রাল জেলে বন্দিদের দুই গোষ্ঠীর গোলমাল ও হাতাহাতি থামাতে গিয়ে ইটের আঘাতে গুরুতর জখম হয়েছেন সেখানকার সুপারিনটেনডেন্ট কুলবন্ত সিধু। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Be the first to comment