দশে দশ

Spread the love
  1. সুইডেনের গোথেনবার্গে অভিনব অভ্যর্থনায় অভিভূত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাঙালিয়ানার ছোঁয়ায় সেই অভ্যর্থনায় অভিভূত প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখলেন, সারা বিশ্বেই বাঙালি সংস্কৃতি অত্যন্ত জনপ্রিয়। সুইডেনও এর ব্যতিক্রম নয়।
  2.  গত ৯ মে শপথ নেওয়ার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, চাকরির পরীক্ষার ক্ষেত্রে ৫ বছর বয়সসীমা বাড়ানো হবে। তারপর এদিন নির্দেশিকা জারি করে অর্থ দফতর জানিয়ে দিল, নতুন নিয়ম কার্যকর ধরা হবে গত ১১ মে থেকে।
  3. চন্দ্রনাথ রথের মা হাসিদেবী বলছেন, ছেলের খুনিদের কঠোর থেকে কঠোরতম শাস্তি উনিও চাইছেন। তাঁর উপর আমাদের আস্থা রয়েছে।  মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে হাসিদেবীর বক্তব্য, অনেকেই পদ পেয়ে ভুলে যান। উনি মনে রেখেছেন।
  4. দিনহাটা পৌরসভার বিল্ডিং প্ল্যান দুর্নীতিতে গতকাল থেকেই উদয়ন ঘনিষ্ঠ গৌরীশঙ্করকে খুঁজছিল পুলিশ। থানায় আত্মসমর্পণ করলেন দিনহাটা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গৌরীশঙ্কর মাহেশ্বরী। আত্মসমর্পণের পর পুলিশ গ্রেফতার করে তাঁকে।
  5. কেরালায় মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন কংগ্রেস নেতা ভিডি সতীশন। তাঁর সঙ্গে শপথ নেবেন ইউডিএফ-এর ২০ জন মন্ত্রীও।
  6. সোমবার সকালে বিহারের রোহতাস জেলায় সাসারাম জংশন স্টেশনে দাঁড়িয়ে থাকা পাটনা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের কামরায় আচমকাই আগুন ধরে যায়। রেল সূত্রে খবর, আগুনে একটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। অন্য একটি বগিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
  7. ইবোলা ভাইরাস সংক্রমণকে গ্লোবাল হেলথ ইমার্জেন্সি  ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
  8. বর্তমানে কঙ্গো ও উগান্ডায় ছড়িয়ে পড়েছে ইবোলা সংক্রমণ। প্রায় ৩০০-রও বেশি আক্রান্ত। মৃত্যু হয়েছে ৮৮ জনের। ইবোলার এই ভ্যারিয়েন্টের সংক্রমণের কোনও ভ্যাকসিন বা চিকিৎসা নেই।
  9. রবিবার আইডাহো প্রদেশের মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে এয়ার শো চলছিল। আকাশে কসরত দেখাচ্ছিল আমেরিকার অত্যাধুনিক F/A-18। আচমকাই মুখোমুখি সংঘর্ষে ভেঙে পড়ল দু’টি যুদ্ধবিমান। দু’টি যুদ্ধবিমানের পাইলট এবং ক্রু-সহ চার জনই নিরাপদে ইজেক্ট করতে পেরেছেন বলে জানা গিয়েছে।
  10. সোমবার সকালে চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানে একটি শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। ভূমিকম্পের কারণে মৃত্যু হয়েছে অন্তত দু’জনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*