দশে দশ

Spread the love
  1.  উদ্ধারকাজে আরও গতি আনতে ভারত বুধবার সকালে নেপালে পাঠাল পঞ্চম এয়ারক্র্যাফ্ট। ১১ সদস্যের উদ্ধারকারী দল সেই এয়ারক্র্যাফ্ট নিয়ে রওনা হলেন নেপালের উদ্দেশে। সঙ্গে রয়েছে ৫.৫ টন ত্রাণসামগ্রী ও জরুরি মেডিসিন।
  2. বুধবার সাতসকালে ফের কলকাতায় সক্রিয় ইডি। বিভিন্ন জাতীয় সড়কের টোল প্লাজায় জালিয়াতিপূর্ণ টোল আদায়ের তদন্তে ১৪টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
  3. ২০১৯- এর লোকসভা নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসায় তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় সাত বছর পরে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হলেন সন্দেশখালির ছয় তৃণমূল কর্মী। সন্দেশখালির ন্যাজাট থানার ভাঙ্গিপাড়ায় ওই খুনের ঘটনায় এই নিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করল সিবিআই। ধৃতদের নাম বাবলু মোল্লা, জহর মির, মোমেন মির, স্বপন দাস, ভানুময় মণ্ডল ও স্বপন মণ্ডল।
  4. বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের একটি আবেদনে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী। বেলেঘাটার তৃণমূল বিধায়কের আবেদন মেনে এক ব্যক্তির চিকিৎসার খরচ দেবে মুখ্যমন্ত্রীর দফতর।
  5. ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিলবোর্ড ভাঙা কেসে বুধবার শেক্সপিয়ার থানায় হাজিরা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
  6. এদিন শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিতে পারেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ও।
  7. জলপাইগুড়ির লাটাগুড়ির বেশ কিছু বিলাসবহুল বেসরকারি রিসর্টে হানা প্রশাসনের। কোনও রিসর্টে অবৈধভাবে কোনও কাজকর্ম চলছে কিনা কিংবা পর্যটকদের কোনও সমস্যার মুখে পড়তে হচ্ছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখেন আধিকারিকেরা।
  8. নিম্নচাপ ঝাড়খণ্ডে সরছে অত্যন্ত ধীর গতিতে। তবে একাধিক অক্ষরেখা যুক্ত আছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার ওপর। যা বঙ্গোপসাগর থেকে অফুরন্ত জলীয় বাষ্প টেনে এনে বজ্রগর্ভ মেঘ সঞ্চার করছে। ফলে দক্ষিণের সমস্ত জেলায় বুধবার বিকেল পর্যন্ত থাকছে বৃষ্টির সম্ভাবনা।
  9. ফের অশান্ত মণিপুর। উত্তর-পূর্বের ওই রাজ্যের কাংপোকপি জেলায় নিয়াংমাই নাগা সম্প্রদায় অধ্যুষিত একাধিক গ্রামে ন’ঘণ্টা ধরে হামলা চালাল বিদ্রোহী কুকিরা।
  10. মঙ্গলবার ইরানের একাধিক এলাকায় হামলা চালিয়েছে আমেরিকার সেনা। পাল্টা জবাবে জর্ডন-সহ পশ্চিম এশিয়ায় বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*