- মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের ১২তম জাতীয় সভাপতি হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নেবেন নীতিন নবীন।
- একটি বুথে ৪৫০ জনকে হিয়ারিংয়ের নোটিস পাঠানোয় লাঠি উঁচিয়ে বিএলও-র বাড়ি ঘেরাও করলেন ভোটাররা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কোচবিহারের শীতলকুচিতে।
- এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ তুলে সকাল ৯টা থেকে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের মাদারপাড়ায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন ভোটারদের একাংশ।
- সকাল থেকে কেরালার ২১টি জায়গায় ম্যারাথন অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোনা পাচার মামলার সঙ্গে যোগে চলছে এই তল্লাশি।
- সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার বড় জয়ের পর সিইও দফতরে সময় চেয়ে আবেদন-মেইল পাঠিয়েছে তৃণমূল।
- রাস্তার পাশেই ৭০ ফুট গভীর জল ভরা গর্তে পড়ে মৃত্যু হয়েছে নয়ডার সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতার (২৭)। নয়ডা প্রশাসনের সিইও এম লোকেশকে বরখাস্ত করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই সঙ্গে ঘটনার তদন্তে ৩ সদস্যের এসআইটি গঠন করে দিয়েছেন তিনি।
- আপত্তিকর ভিডিয়ো প্রকাশ্যে আসার ঘটনায় সাসপেন্ড করা হলো কর্নাটকের ডিজিপি-কে রামচন্দ্র রাওকে।
- তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলার মানালুপেট্টাই এলাকায় থেনপেন্নাই নদী উৎসবে দুর্ঘটনা। হিলিয়াম গ্যাসের সিলিন্ডার ফেটে মৃত ১, জখম ১৮।
- আমেরিকার ক্যালিফোর্নিয়ায় জোরালো ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৫.১।
- পাকিস্তানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ২৬। এখনও নিখোঁজ ৮০ জন।

Be the first to comment