রোজদিন ডেস্ক : শিয়রে কড়া নাড়ছে বিধান সভা নির্বাচন। গত কয়েক বছরে শিক্ষা দুর্নীতি নিয়ে জেরবার রাজ্য এবার শিক্ষা মহলের বিভিন্ন দাবি পূরণে তৎপর হয়েছে। মাধ্যমিক, শিশু শিক্ষাকেন্দ্রের শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। এবার অবসরপ্রাপ্ত-সহ সব শিক্ষক, মাদ্রাসা শিক্ষকদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় আনার জন্য শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন মুখ্যমন্ত্রীকে আর্জি জানিয়েছেন বলে জানা গেছে।।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছে। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, এই বিষয়ে তাঁরা বহুদিন ধরে দাবি জানাচ্ছেন। আদালতেও গেছেন। আদালত এই বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা করার জন্য রাজ্যকে নির্দেশও দিয়েছে। যদিও এখন অবধি এই নিয়ে তাঁরা কোনও ডাক পাননি।
কিংকর অধিকারী আরও জানান, ফাইল ট্র্যাকিং এর ক্ষেত্রে নয়া ব্যবস্থা চালু হয়েছে, এতে সব শিক্ষক, শিক্ষাকর্মীরা উপকৃত হবেন।

Be the first to comment