রোজদিন ডেস্ক : মণিপুরে অপহৃত ও গণধর্ষিতা কুকি জো তরুণী দীর্ঘ অসুস্থতার পর মাত্র ২০ বছর বয়েসে শেষ নিশ্বাস ফেললেন। ২০২৩ সালে মণিপুরে চার সশস্ত্র ব্যক্তি তাঁকে অপহরণ করে। তাঁকে গণধর্ষণ করা হয়। গুরুতর আহত অবস্থায় এক অটোচালক তাঁকে বাড়ি পৌছে দেন। সেই থেকে তিনি আর সুস্থ হননি।
সিপিএম নেত্রী বৃন্দা কারাত এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, আরএসএস, বিজেপির বিভাজন, দ্বেষই এই তরুণীর মৃত্যু র জন্য দায়ী।
ওই রাজ্যের উপজাতি সম্প্রদায় এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। তাঁরা এর সুবিচার চান।

Be the first to comment