- দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার বিশ্বজয় ভারতীয় মহিলা বাহিনীর। ম্যাচের সেরা শেফালি বর্মা। উচ্ছ্বাসে ভাসল দেশ, মধ্যরাত থেকেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের অনবদ্য বিজয় উদযাপন। বিশ্বকাপে ভারতের হয়ে সর্বাধিক রান করেন স্মৃতি মান্ধানা। ফাইনালে ৮৭ রানের ইনিংস খেলার পাশাপাশি দুই উইকেট নেন শেফালি বর্মা।
- বিশ্বকাপ জয়ী ভারতের মহিলা ক্রিকেট দল, দুরন্ত জয়, সমাজমাধ্যমে পোস্ট প্রধানমন্ত্রীর।
- বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি লেখেন, Today, the entire nation is incredibly proud of our Women in Blue for their feat in the World Cup final. The fight they showed and the command they displayed throughout the tournament will be an inspiration for generations of young girls. You have proved that you are a world-class team at the apex level and you gave us some absolutely brilliant moments. You are our heroes. Many bigger victories await you in the future. We stand with you!
- ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এই জয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, ইতিহাস সৃষ্টি করে বিশ্ব সেরা মহিলা ভারতীয় ক্রিকেট দল। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বজয়ী ভারতের মেয়েরা। হরমানপ্রীত কাউরের নেতৃত্বাধীন ভারতীয় দলের সকল খেলোয়াড়, কোচ, সাপোর্টিং স্টাফ ও কর্মকর্তাদের জানাই অভিনন্দন। অনবদ্য অলরাউন্ডিং পারফর্মেন্সের জন্য দীপ্তি শর্মাকেও জানাই আন্তরিক অভিনন্দন,একইসঙ্গে অভিনন্দন জানাই বাংলার মেয়ে রিচা ঘোষকেও ফাইনালে বিধ্বংসী একটা ইনিংস উপহার দেওয়ার জন্য।
- আফিগানিস্তানে মাঝ রাতে ভূমিকম্প। আহত ও নিহত বহু।
- জাল নথি দেখিয়ে ভুয়ো পাসপোর্ট তৈরির অভিযোগে সাতসকালে রাজ্যে ফের ED-র অভিযান
- আজ প্রায় ৩৫০০ অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করবে SSC
- সল্টলেকে তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের উপর এক যুবকের হামলার অভিযোগ।ঘটনাটি ঘটে সল্টলেকে তাঁর বাড়ির সামনে।অভিযুক্তকে আটক করে পুলিশ।
- বিজেপি ক্ষমতায় এলে মুসলিমদের সঙ্গে হাতে হাত ধরে কাজ করবে মন্তব্য বিজেপি সাংসদ জগন্নাথ সরকার-এর
- আজ থেকেই বাড়ছে ইয়েলো লাইনে মেট্রো পরিষেবা।

Be the first to comment