১০টা

Spread the love
  1. অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সারা দেশ গেরুয়াময় হয়, একা বাংলা রুখবে। দেশকে বাংলা পথ দেখাবে। আপনি ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশন লাগান। যত অর্থবল রয়েছে সব লাগান। অন্য দিকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার ১০ কোটি মানুষ। দেখি কে জেতে। গণতন্ত্রে গণদেবতা মানুষ। মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে।’
  2. শুক্রবার ইডি-র দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর পরে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়তে পারে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই সম্ভাবনা নিয়ে চর্চা চলছিল। কিন্তু তার আগে শনিবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল রাজ্য সরকার।
  3. কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
  4. চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ। জখম চার জন।
  5. ২৫ নভেম্বর রাতে কালিয়াচক থানার যদুপুর স্ট্যান্ডের কাছে দুষ্কৃতীদের গুলিতে খুন হন মহম্মদ আজহার মোমিন (৬০)।খুনের ঘটনায় মূল অভিযুক্ত সাজিদ সর্দারকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তলও।
  6. SIR-এর শুনানিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন এক ব্যক্তি। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত ব্যক্তির নাম কাঞ্চনকুমার মণ্ডল (৬২)। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে।
  7. শনিবার হলদিয়া-পাঁশকুড়া সেকশনের আপ লাইনে রাজগোদা এবং শহিদ মাতঙ্গিনী স্টেশনের মাঝে ২০/১৫ নম্বর খুঁটির কাছে একটি রেল ট্র্যাকে ফাটল দেখা যায়। ট্র্যাকটি মাঝখান থেকে ভাগ হয়ে যায়। স্থানীয় লোকজনের নজরে আসে বিষয়টি। তাঁরাই কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে রাজগোদা স্টেশনে দিঘা লোকাল দাঁড় করিয়ে দেওয়া হয়।
  8. নাগরাকাটা ব্লকের ডায়না রেঞ্জের শুলকাপাড়া বিট এলাকায় মৃত্যু হলো এক পূর্ণবয়স্ক হাতির। স্থানীয় বাসিন্দারা শনিবার নদীর কাছে পূর্ণবয়স্ক পুরুষ হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলে গিয়েছেন ডায়না রেঞ্জের বনকর্মীরা।
  9. শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার রেলবাজার এলাকায়। এ দিন দু’টি দোকানে চুরি হয়। এর মধ্যে একটি সোনার দোকান, অন্যটি ওষুধের দোকান।
  10. সংখ্যালঘু হিন্দু যুবককে গুলি করে খুনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল পাকিস্তানের সিন্ধ প্রদেশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম কৈলাস কোলহি। প্রকাশ্যে তাঁর বুকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। মৃত্যুর খবর সামনে আসতেই সিন্ধ জুড়ে বিক্ষোভ শুরু করেছেন সংখ্যালঘু হিন্দুরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*