রোজদিন ডেস্ক : উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের উদ্যোগে আজ ওখানে মনরেগা বাঁচাও অভিযানের সূচনা হয়। জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা জম্মু কাশ্মীর বিধানসভার পরিষদীয় নেতা গোলাম আহমেদ মীর, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার, অম্বা প্রসাদ, আলি ইমরান রামজ, অমল আচার্য, পার্থ ভৌমিক, বিশ্বজিৎ সরকার সহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন মোহিত সেনগুপ্ত।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার সাবেক মনরেগা প্রকল্প তুলে নয়া ভিবি জিরামজি প্রকল্প চালু করার প্রতিবাদে কংগ্রেস আজ থেকে দেশব্যাপী মনরেগা বাঁচাও আন্দোলন শুরু করেছে। আগামীকাল ১১ জানুয়ারি সব জেলায় একদিনের অনশন সত্যাগ্রহ পালন করা হবে।

জাতির জনক মহাত্মা গান্ধীর নামাঙ্কিত মনরেগা প্রকল্প থেকে তাঁর নাম তুলে দেওয়া, নয়া প্রকল্পে রাজ্যগুলির ওপর এই খাতে অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপানো ইত্যাদির প্রতিবাদে কংগ্রেসের এই আন্দোলন। তাঁরা গ্রামীণ কর্মসংস্থানের নয়া প্রকল্পে প্রত্যাহার করে সাবেক মনরেগা প্রকল্প চালুর দাবিতে এই আন্দোলন শুরু করেছেন।

Be the first to comment