আশা কর্মীদের ভাতা বৃদ্ধি-সহ অন্য দাবি মানার আর্জিতে মুখ্যমন্ত্রীকে চিঠি

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে আশা ও পৌর স্বাস্থ্য কর্মীদের বেতন বৃদ্ধি-সহ অন্যান্য দাবি মেনে নেওয়ার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিলো এ আই ইউ টি ইউ সি। সংগঠনের রাজ্য সম্পাদক অশোক দাস শনিবার এই আর্জিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলেন, গত ২৩ ডিসেম্বর থেকে বেতন বৃদ্ধি-সহ একাধিক ন্যায্য দাবিতে আশা ও পৌর স্বাস্থ্য কর্মীরা কর্মবিরতি করছেন। রাজ্যের সাধারণ, দরিদ্র মানুষদের স্বাস্থ্য পরিষেবায় তাঁরা প্রধান স্তম্ভ বিশেষ। তাঁদের এই কর্মবিরতির ফলে কোটি কোটি মা, প্রসূতি, শিশুরা অসুবিধায় পড়েছেন। মুখ্যমন্ত্রীকে তাঁদের ন্যায্য দাবিগুলি মেনে নেওয়ার আর্জি জানিয়ে অশোক দাস গত ২২ ডিসেম্বর চিঠি দিয়েছিলেন। কিন্ত কোন সাড়া না মেলায় আশা, পৌর স্বাস্থ্য কর্মীরা কর্মবিরতি পালন আন্দোলন করছেন। এর আগে এই কর্মীরা তাঁদের দাবিসমূহ নিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করলে তিনি সহানুভূতি দেখান। দাবিগুলিতে সহমতও হন। কিন্তু বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার বলে তাঁদের জানিয়ে দেন।
ওঁদের দাবি মিটিয়ে কর্মবিরতি প্রত্যাহারের পথ সুগম করতে অশোক দাস মুখ্যমন্ত্রীকে আবেদন জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*