রোজদিন ডেস্ক : পুরুলিয়ায় কর্মসূচি সেরে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় চন্দ্রকোনায়। ঘটনার পরই দোষীদের গ্রেফতারের দাবিতে চন্দ্রকোনা পুলিশের বিট অফিসে ওসির ঘরে অবস্থানে বসে পড়েন বিরোধী নেতা। ঘরের মাটিতে একাই বসে পড়েন তিনি। ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান তিনি তাঁর অভিযোগ, ১২ থেকে ১৪ জন তাঁর।গাড়িতে হামলা চালিয়েছে। পুলিশের মদতেই এই হামলা হয়েছে। হামলাকারীদের হাতে পেট্রোল-ডিজেল ছিল বলেও শুভেন্দুর অভিযোগ।
বিরোধী দলনেতার এই অবস্থানের খবর ছড়িয়ে পড়তেই তাঁকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। তাঁদের দাবি, শুভেন্দুর গাড়িতে কেউ হামলা করেনি। কিছু তৃণমূল সমর্থক জয় বাংলা শ্লোগান দিয়েছিল। কিন্তু বাংলা বিরোধী শুভেন্দু তা সহ্য করতে পারেননি। তিনি তাঁর দেহরক্ষী সিআরপিএফকে লাঠি চালানোর নির্দেশ দেন। কিন্তু বাংলা সম্পর্কে অজ্ঞ, বাংলাকে না চেনা সিআরপিএফ জওয়ানরা চন্দ্রকোণা মণ্ডলের সবচেয়ে
পুরনো বিজেপি নেতা গৌতম কৈরিকে সামনে পেয়ে তাঁকেই লাঠিপেটা করে। চড়, ঘুষিও বাদ যায়নি। এরপরই বেগতিক দেখে শুভেন্দু সটান বিট অফিসে ঢুকে অবস্থানে বসে পড়েন। এদিন পুরুলিয়া থেকে বিজেপির সভা সেরে ফিরছিলেন শুভেন্দু। তাঁর গাড়ি চন্দ্রকোনা রোড পেরনোর সময় রাস্তার ধারে জমায়েত হন কিছু বিজেপি সমর্থক। তাঁদের হাতে ছিল বিজেপির পতাকা। সেইসময় উল্টোদিকেও বেশ কয়েকজনকে দেখা যায়। তাঁদের হাতে ছিল তৃণমূলের পতাকা। শুভেন্দুর গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ।

Be the first to comment