এসআইআর: আরও চার রোল অবজার্ভার নিয়োগ করল কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক :  এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজ্যের শাসক দলের আক্রমণ যখন তুঙ্গে, তার মধ্যেই পশ্চিমবঙ্গের এসআইআরের কাজ তদারকির জন্য আরও ৪ জন বিশেষ রোল অবজার্ভার নিয়োগ করল নির্বাচন কমিশন। শনিবার কমিশন প্রতিবেশী রাজ্য ও দিল্লির কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত আইএএস আধিকারিককে পশ্চিমবঙ্গে বিশেষ রোল অবজারর্ভার হিসেবে দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, এসআইআর প্রক্রিয়ায় কোনও যোগ্য ভোটার যেন তালিকা থেকে বাদ না পড়েন এবং কোনও অযোগ্য ব্যক্তির নাম যেন তালিকায় না থাকে, তা নিশ্চিত করাই এই অবজার্ভারদের মূল দায়িত্ব। তাঁরা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে থাকবেন এবং দাবিদাওয়া ও আপত্তি, নিষ্পত্তি থেকে শুরু করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় নজরদারি চালাবেন। বিশেষ রোল অবজার্ভার হিসেবে যাঁদের নিয়োগ করা হয়েছে, তাঁরা হলেন—যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের ডিরেক্টর সন্দীপ রেওয়াজি রাঠোর, ত্রিপুরার জনগণনা অধিকর্তা রতন বিশ্বাস, জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের ডেপুটি সেক্রেটারি ড. শৈলেশ ও সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের ডিরেক্টর বিকাশ সিং। চারজনকেই পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনী সংক্রান্ত কাজের জন্য নির্বাচন কমিশনের ডেপুটেশনে গণ্য করা হবে এবং তাঁরা সরাসরি কমিশনের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার অধীনে কাজ করবেন। এর আগে দফায় দফায় পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার উপর নজরদারি চালানোর জন্য একজন বিশেষ রোল অবজার্ভার-সহ ১৮ জন রোল অবজার্ভারকে নিয়োগ করা হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*