- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অন্নপূর্ণা যোজনায় সবাই পাবে, গেল গেল রব তোলার কিছু নেই। সময় দিতে হবে। একটু সময় লাগবে।
- শুভেন্দু অধিকারী বলেন, আগামী কয়েকটি প্রজন্ম বিজেপি সরকার দেখে যাবে। বিজেপি ক্ষমতায় আসার পর কেউ জেলে, কেউ বেলে আবার কেউ লুকিয়ে। ওরা (বিরোধীরা) আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। আগামী যে কোনও নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট বিজেপিতে পড়বে।
- আরএসএসের পক্ষ থেকে জানানো হয়েছে, তীর্থ ক্ষেত্র ট্রাস্টের আবেদনের ভিত্তিতে যে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) এবং পুলিশ তদন্ত শুরু করেছে, তা দ্রুত সিদ্ধান্তমূলক পর্যায়ে পৌঁছাবে বলে তাদের আশা। একই সঙ্গে ট্রাস্টের কাছে আবেদন জানানো হয়েছে, ভবিষ্যতে যাতে এমন কোনও ঘটনা না ঘটে, যা রাম মন্দিরের প্রতি কোটি কোটি ভক্তের বিশ্বাস ও শ্রদ্ধায় আঘাত হানতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
- জিরো এফআইআর-এ কী কী করণীয়, তা স্মরণ করিয়ে এবার নির্দেশিকা জারি করলেন কলকাতার পুলিশ কমিশনার। নির্দেশিকায় পুলিশ কমিশনার জানিয়েছেন, জিরো এফআইআর-র পর মূল এফআইআর করতে দেরি হচ্ছে কলকাতার বিভিন্ন থানায়। যার জেরে বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।
- হুগলি জেলার মগরা থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল বিভাস সাহা (২৬) নামে এক যুবকের। তাঁর বাড়ি বাঁশবেড়িয়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে। রবিবার সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ বিভাসের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তিনি মৃতের মা পায়েল সাহার হাতে ৭ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।
- তৃণমূল ভবন নিয়ে ঋতব্রত বলেন, অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বাদে অন্য কেউ মেট্রোপলিটনে তৃণমূল ভবন ব্যবহার করতে পারবে না।
- অনুব্রত মণ্ডল বলেন, বিজেপি যখন গদিতে বসেছে তখন উন্নয়ন করবে। বিজেপি ভাল কাজ করছে। আর শুভেন্দু খুব লড়াকু ছেলে। আজ নয়, সেই নন্দীগ্রামের সময় থেকে লড়ছে।
- জমি কেনাবেচায় কোটি কোটি টাকার জালিয়াতির অভিযোগ। রবিবার পুলিশের জালে ধরা পড়লেন রানাঘাটের রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উৎপল বিশ্বাস।
- রবিবার সকালে হুগলির চন্ডীতলার বনমালীপুর এলাকার সিঙ্গুর রোডে বাইক ও মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করতে গিয়ে আহতদের মধ্যে একজনের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং কর্তুজ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সঞ্জিত দাস, সুরজিৎ দাস এবং কৃষ্ণেন্দু দাস। তিনজনেই সিঙ্গুর থানা এলাকার বাসিন্দা।
- ভিয়েতনামের ফু কুওক দ্বীপে স্পিড বোট উল্টে ১৫ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় বোটের ক্যাপ্টেনকে গ্রেপ্তার করা হয়েছে।

Be the first to comment