- আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার উত্তরবঙ্গে যাবেন। ওইদিন তাঁর একাধিক কর্মসূচি রয়েছে।
- ১৯ জুলাই কলকাতায় পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন।
- গৌতম আদানি, সঞ্জীব গোয়েঙ্কার মতো শিল্পপতিরা যেমন বিনিয়োগের ইচ্ছাপ্রকাশ করেছেন, তেমনই ফ্লিপকার্টের মতো ই-কমার্স সংস্থা বিনিয়োগ করতে চলেছে পুজোর আগেই। বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিল প্ল্যান্টের সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, শিল্পপতিরা যে রকম পরিবেশ চান, তার ব্যবস্থা করবে রাজ্য সরকার।
- বিমানবন্দরের অন্দরে মসজিদে নমাজ পড়া নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট করে দিয়েছেন, সরকার কাউকে ধর্মপালনে কোনওরকম বাধা দিচ্ছে না। তবে জাতীয় সুরক্ষা ও বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে।
- আজ থেকে শুরু বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। গুরুত্বপূর্ণ দফতরের বাজেটের উপর আলোচনা হবে। অধিবেশন চলবে ২৫ জুলাই পর্যন্ত।
- আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিলের সর্বাত্মক বিরোধিতায় অনড় থাকবে কংগ্রেস— বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে৷
- পাশাপাশি বাদল অধিবেশনে অযোধ্যায় রামমন্দিরের প্রণামী চুরি, নিট প্রশ্ন ফাঁস এবং ইথানলের ইস্যুকে হাতিয়ার করেও সরব হবে কংগ্রেস৷
- হলদিয়া বন্দরে পণ্য খালি করে ফেরার সময়ে লাইনচ্যুত হয় মালগাড়ির ৪টি বগি। বন্দরের পণ্য খালি করে ধীর গতিতে যাওয়ায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি।
- সব মিলিয়ে পাওনা টাকার অঙ্ক ২ কোটিরও বেশি বলে দাবি দক্ষিণ দিনাজপুর স্মল ভেহিকেল ওনার্স অ্যাসোসিয়েশনের। দীর্ঘদিন ধরেও বকেয়া না মেটায় শুক্রবার আন্দোলনে নামেন সংগঠনের সদস্যরা। বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান-বিক্ষোভ দেখিয়ে জেলাশাসকের হাতে ৮ দফা দাবিপত্র তুলে দেন তাঁরা।

Be the first to comment