কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্সের জীবনাবসান 

Spread the love

রোজদিন ডেস্ক :

কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্সের জীবনাবসান হয়েছে। বয়েস হয়েছিল ৮৯। সর্বকালের অন্যতম সেরা এই কিংবদন্তি ক্রিকেটারের প্রয়াণে সারা বিশ্বের ক্রীড়ানুরাগী মহলে গভীর শোকের ছায়া নেমেছে। অলরাউন্ডার ছিলেন তিনি।

১৯৫৪ সাল থেকে ১৯৭৪ সালের মধ্যে ৯৩ টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ও গ্যারি সোবার্স যেন সমার্থক ছিলেন। টিভি আসার আগে তাঁর অনন্য খেলার বিবরণী শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন এই রাজ্য, দেশের সব মহল।

১৯৫৪ সাল থেকে ১৯৭৪ সাল অবধি অসামান্য খেলে তাঁর রান ছিল ৮০৩২, নিয়েছিলেন ২৩৫ উইকেট। একদা রাজকীয় খেলা হিসাবে পরিচিত ক্রিকেট ময়দানে তিনি ছিলেন মুকুটহীন রাজা।

আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অসামান্য অবদান কে সম্মান দিয়ে আই সি সি তাঁর জীবদ্দশাতেই মর্যাদাপূর্ণ স্যার গারফিল্ড সোবার্স পুরস্কার চালু করে।

সমাজ মাধ্যমে প্রয়াত কিংবদন্তি ক্রিকেটারকে অকুন্ঠ শ্রদ্ধা, সম্মান জানিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বলেছে, আজ এক গ্রেট ইনিংসের সমাপ্তি হোল, তিনি আমাদের হৃদয়ে আছেন, এখনও চিরদিনের জন্য থাকবেন।

মাত্র ১৬ বছর বয়েসে, ১৯৫২-৫৩ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর প্রথম আবির্ভাব। পরের বছরই টেস্ট ক্রিকেটের ময়দানে নামেন। এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি। শুধু নিজের দেশে নয়, এই ভারতে, এই রাজ্যে ও তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*