- আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দল তৃণমূলের সাংসদ, বিধায়করা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমি চাই, শুধু ভোটের সময় রাজনৈতিক কচকচানি হোক, সারাবছর গঠনমূলক আলোচনা হোক।”
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি-সহ একাধিক দফতরের মন্ত্রী জিতেন্দ্র সিং-এর সঙ্গে দেখা করেন৷ তাঁর সঙ্গে নানা বিষয়ে মুখ্যমন্ত্রীর কথা হয়। যা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে জানিয়েছেন।
- কল্যাণীর প্রশাসনিক বৈঠকে কাকলি ঘোষের উপস্থিতি ঘিরে রাজনৈতিক জল্পনা
- লালবাজারে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশের সিপি ছাড়াও পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে তাঁর বেশ কিছুক্ষণ আলোচনা চলে বলে খবর। বিকেল ৫টার কিছু আগেই তিনি লালবাজারে পৌঁছে যান। আধ ঘণ্টার বেশি সময় ছিলেন ভিতরে।
- আগামী ৩০ মে সকাল সাড়ে ১০ টায় বকেয়া মহার্ঘ্য ভাতা নিয়ে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- তৃণমূল পরিচালিত পাত্রসায়ের সমিতির সভাপতি পূরবী মল্লিক দত্তকে ঘিরে রেখে এলাকার কয়েক’শো পুরুষ ও মহিলা চোর চোর স্লোগান দিতে শুরু করে। খবর পেয়ে পাত্রসায়ের থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের সাহায্য নিয়ে কোনওরকমে এলাকা ছাড়েন পঞ্চায়েত সমিতির সভাপতি।
- জামিন পেলেন প্রশান্ত বর্মন। সোমবার রাতে মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা মারার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছিল ইকো পার্ক থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে তাঁকে তোলা হয় বারাসতের সিজেএম আদালতে। সেখানেই সওয়াল জবাবের পরে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক।
- বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান গ্রেফতার। উদ্ধার ৮০ লক্ষ টাকা এবং বান্ডিল বান্ডিল সরকারি ত্রিপল। বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে।
- অনলাইন ব্যাঙ্গাত্মক প্লাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) ক্রমবর্ধমান জনপ্রিয়তায় উদ্বুদ্ধ হয়ে এবার ভারতীয় যুব কংগ্রেস আজ ইন্ডিয়ান ইয়ুথ ককরোচস ক্যাম্পেন শুরু করল।
- নদীয়ার পলাশীপাড়া থানার এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশী যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের বাড়ি বাংলাদেশের মেহেরপুর জেলায়।

Be the first to comment