১০টা

Spread the love
  1. মনোজ আগরওয়াল জানান, সিও কোনও ভোটারের নাম যুক্ত বা বাদ দিতে পারে না। আমরা ইআরও-কে দিয়ে তদন্ত করতে পারি। ১০৭ নোয়াপাড়া থেকে এসেছিল সেটা আজ দেখেছি। সেখানে তার নাম বাদ গেছে সেটি আপিল ও ফর্ম ৬ নেওয়া হয়েছে। ডিও দেখবেন নাম গ্রহণযোগ্য কি না দেখবেন। নাম ডিলিট হলে ১৫ দিনের মধ্যে আপিল করবে ডিইওর কাছে।
  2. মনোজ আগরওয়াল বলেন, যে অভিযোগ উঠেছে সেটায় স্পষ্ট করছি, এটা সরকারি কার্যালয়। আমরা যে কোনও ডকুমেন্টস রিসিভ করতে বাধ্য। সব জানতেও পারি না। খবর নিয়ে জানি ফর্ম ৬ এসেছে।
  3. হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন।
  4. সিইও অফিসের সামনের রাস্তায় তৃণমূল-বিজেপি দু-পক্ষ বাঁশ, লাঠি নিয়ে একে অন্যকে দিকে তেড়ে যায়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়।
  5. ৬০০ কোটি টাকার সাইবার প্রতারণা মামলায় গ্রেপ্তার করা হল শিল্পপতি পবন রুইয়াকে।
  6. ননদ-বৌদির দ্বৈরথ। বাগদায় তৃণমূলের প্রার্থী মধুপর্ণা ঠাকুর, যিনি মমতাবালা ঠাকুরের মেয়ে। অন্য দিকে, বিজেপির প্রার্থী সোমা ঠাকুর, যিনি সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী।
  7. মঙ্গলবার সকালে বিহারের নালন্দার  শীতলা মন্দিরে পুজো দেওয়ার সময় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। ১০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
  8. ঋণখেলাপির অভিযোগে অভিনেতা তথা তৃণমূল প্রার্থী সোহমের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন শাহিদ। আগামী ২ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার মামলার শুনানি রয়েছে। সোহম কিংবা তাঁর প্রতিনিধিকে শুনানিতে থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
  9. মালদহের চাঁচল থানার শাহবাজপুরে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামীর উপর  লোহার রড দিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।
  10. ট্রাম্পের কড়া বার্তা, হয় আমেরিকা থেকে তেল কিনুন, নয়তো নিজেদের লড়াই নিজেরা লড়তে শিখুন!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*