- ‘আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে। মুখ খুলি না দেশকে ভালোবাসি বলে’, হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের
- যে দিন ক্ষমতা থেকে যাবে, এজেন্সি পাত্তাও দেব না। যেখানেই থাকো বের করব, গণ আদালতে বিচার হবে, নাম না করে বিজেপিকে তোপ মমতার।
- কাল যা করেছি AITC-এর চেয়ারপার্সন হিসেবে করেছি, কোনও অন্যায় করিনি’, আই প্যাক অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশি নিয়ে তোপ দাগলেন মমতা বন্দোপাধ্যায়।
- ঠাকুরনগরে ঠাকুরবাড়ির মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠাকুরবাড়ির মন্দিরে পুজো দিলেন তিনি।
- নির্বাচনের ময়দানে বিজেপিকে ১০-০ গোলে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি বলে দিলেন, ‘যখন খেলা হবে ১০-০ গোলে ভোকাট্টা করব।’
- মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দিতেই হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহেরপুর থেকে তিনি স্লোগান তুললেন, ‘হয় নিঃশর্ত নাগরিকত্ব, নয়তো মোদী গদি ছাড়ো।’
- বহুতল আবাসনে পোলিং বুথ হচ্ছেই। শুক্রবার জানিয়ে দিল নির্বাচন কমিশন। রাজ্যে ৭টি জেলা মিলিয়ে মোট ৬৯টি বহুতল আবাসনে পোলিং বুথ করা হবে বলে জানানো হয়েছে।
- শুক্রবার, দান্তেওয়াড়ায় আত্মসমর্পণ করলেন ৬৩ জন মাওবাদী। এ দিন যাঁরা আত্মসমর্পণ করেছেন তাঁদের মধ্যে ৩৬ জনের মাথার দাম ছিল ১ কোটি ১৯ লক্ষ টাকার বেশি।
- আইপ্যাকের অফিসে ইডির তল্লাশি নিয়ে দায়ের হওয়ার মামলাগুলির শুনানি হলো না শুক্রবার। সূত্রের খবর, এজলাসে অতিরিক্ত ভিড়ের কারণে বিরক্ত হয়ে বেরিয়ে যান বিচারপতি।
- ইউক্রেনের রাজধানী কিভে মিশাইল হামলা রাশিয়ার। জানা গিয়েছে, এই হামলায় ইউক্রেনের প্রায় ১৯ জন আহত এবং মৃত্যু হয়েছে ৪ জনের।

Be the first to comment