অঙ্কিতা ভান্ডারি হত্যা, সিবিআই-কে তদন্তভার দিলেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তরাখন্ড-সহ দেশের সাড়া জাগানো অঙ্কিতা ভান্ডারি হত্যাকান্ডের তদন্তের ভার সিবিআই-কে দিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আজ সন্ধ্যায় তিনি এই ঘোষণা করেন। মৃত অঙ্কিতা ভান্ডারির শোকার্ত মা বাবা দীর্ঘদিন ধরে এই দাবি জানাচ্ছিলেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে অঙ্কিতা ভান্ডারির মা-বাবা দেখা করেন। তাঁদের অনুরোধ, গভীর আবেগকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হোল বলে মুখ্যমন্ত্রী জানান।
প্রসঙ্গত, লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আজ সমাজ মাধ্যমে কেন অঙ্কিতা ভান্ডারি হত্যায় কেন্দ্রীয় তদন্তের দাবি মানা হচ্ছে না বলে প্রশ্ন তোলেন। কংগ্রেসও এই দাবি করে আসছিল।
সম্প্রতি এই নৃশংস হত্যাকান্ড নিয়ে বেশ কিছু নতুন তথ্য প্রকাশ পায়, যেখানে প্রভাবশালীদের নাম জড়িত বলে সন্দেহ।
উত্তরাখন্ডের প্রদেশ কংগ্রেস সভাপতি গণেশ গোদিয়াল মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে তাঁদের আংশিক জয় বলে মনে করেন। তাঁরা শীর্ষ আদালতের বিচারপতির তদারকিতে এই ঘটনার তদন্ত দাবি করেছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*