রোজদিন ডেস্ক : ভোটমুখি বাংলাদেশে বিএনপি-র নতুন চেয়ারম্যান হলেন তারেক রহমান। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলের প্রধান হিসাবে শুক্রবার রাতে তাঁর জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানকে এই দায়িত্ব দেওয়া হয়। গত ৪২ বছর ধরে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির স্ত্রী খালেদা জিয়া দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন, গত মাসে তাঁর প্রয়াণের পর প্রত্যাশিতভাবে তাঁর জ্যেষ্ঠ পুত্র এই দায়িত্ব পেলেন। দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর তিনি গত মাসে দেশে ফেরেন। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হলে তারেকই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার তিনি চেয়ারম্যান হওয়ায় দলের অনুগামীরা খুশি। আগামী নির্বাচনে দল ক্ষমতায় আসার আশাও করছে।

Be the first to comment