ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচাদোর সঙ্গে আগামী সপ্তাহে দেখা করবেন ট্রাম্প

Spread the love

রোজদিন ডেস্ক : মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী নোবেল শান্তি পুরস্কার জয়ী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে আগামী সপ্তাহে দেখা করবেন। শুক্রবার ট্রাম্প নিজেই এই কথা জানিয়েছেন।
গত সপ্তাহে আচমকাই ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে সস্ত্রীক গ্রেফতার করে আমেরিকায় নিয়ে আসেন ট্রাম্প। হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া রাষ্ট্র সঙ্ঘ-সহ সারা বিশ্ব এর নিন্দা করেছে। যদিও এই সবের পরোয়া না করে ট্রাম্প তাঁদের বন্দি করে আমেরিকায় রেখে দিয়েছেন। মাদুরো দম্পতির বিরুদ্ধে মার্কিন অভিযানে বহু মানুষ প্রাণও হারান। তাঁদের বেশির ভাগই কিউবার, তাঁরা মাদুরোর নিরাপত্তায় বহাল ছিলেন।
ট্রাম্পের দলের অনেক সদস্যই মাচাদো-কে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি পদে বসাতে আগ্রহী। যদিও নিজের দেশের সিংহভাগ মানুষের সমর্থন তাঁর নেই বলে ট্রাম্পই আগে জানিয়েছিলেন। ভেনেজুয়েলার শীর্ষ আদালতের রায়ে দেশের উপ রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেস এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে আছেন। সস্ত্রীক মাদুরো কবে ছাড়া পাবেন, বা আদৌ ছাড়া পাবেন কিনা তা এখনও অনিশ্চিত। এই পরিস্থিতিতে বিরোধী নেত্রী মাচাদোর সঙ্গে মার্কিন রাষ্ট্রপতির সাক্ষাত খুবই তাৎপর্যপূর্ণ বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*