- নজিরবিহীন রাজনৈতিক সৌজন্য দেখিয়ে সোমবার সকালে হালিশহরে পুলিশ লক আপে মৃত তৃণমূল কর্মী বিরজু কেওটার বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখা করলেন বিরজুর স্ত্রী ও তাঁর পরিবারের সঙ্গে।
- এই পরিবারের কাছে আমি কৃতজ্ঞ৷ তারা মৃত্যুকে নিয়ে কোনও রাজনৈতিক শ্লোগান তোলেননি। রাজ্য পুলিশ ও প্রশাসনের ওপর আস্থা রেখেছেন। হালিশহরে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী।
- বিরজুর স্ত্রীকে তাঁর নিজের দফতরে অ্যাটেনডেন্ট পদে নিয়োগের ঘোষণা ও তাঁর হাতে তুলে দিলেন ১০ লক্ষ টাকার চেক।
- পরিবারের দাবি মেনে সাসপেন্ড করলেন তদন্তকারী অফিসারকে, ক্লোজ করা হল স্থানীয় ওসিকেও।
- এমন সৌজন্যের নজির অতীতে এই রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী দেখাননি। মৃত বিরজুর পরিবারের সঙ্গে দেখা করে বেরিয়ে বললেন মুখ্যমন্ত্রী।
- রবিবার হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে আজ সোমবার রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিবাদ সভা ও মিছিল।
- ঝাড়খন্ডে আন্দোলনরত বিক্ষুব্ধ পড়ুয়াদের বিধানসভা অভিযান ঘিরে ছড়াল তুমুল উত্তেজনা।
- ত্রিপুরার খোয়াইয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু দুই পড়ুয়ার।
- কাজের অজুহাতে বাড়িতে ডেকে নিজের পানশালার মহিলা কর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক পানশালার মালিক। নাম জাভেদ আহমেদ। ঘটনার তদন্তে যাদবপুর থানা।
- বিদায় নিয়েছে নিম্নচাপ, ফের সকাল থেকে রোদ ঝলমলে শহরের আকাশ। আপাতত বৃষ্টির খবর নেই, বলছে, হাওয়া অফিস।
- আজ সোমবার ফের ভবানীভবনে সুমিত রায়। কোন মামলায় জেরা, তাই নিয়ে ধোঁয়াশা।
- এখনও ভারতেই হাসিনা। এমন অবস্থায় তারেক রহমানের সঙ্গে দেখা করলেন ভারতীয় রাষ্ট্রদূত দিনেশ ত্রিবেদী। জানালেন ভারতে আসার আমন্ত্রণ।

Be the first to comment