রোজদিন ডেস্ক :
চেতলায় গ্রাহকের ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে কেনাকাটা করা, সই জাল করে প্রায় সাত লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন বেসরকারি ব্যাঙ্কের মহিলা আধিকারিক।।
উত্তর প্রদেশের বালিয়া থেকে অভিযুক্ত মমতা কুমারীকে গ্রেফতার করা হয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা যায়। এই সূত্রে প্রকাশ, চেতলায় এক বেসরকারি ব্যাঙ্কের এই আধিকারিক এক গ্রাহকের ক্রেডিট কার্ডের তথ্য জেনে লক্ষাধিক টাকার কেনাকাটা করেন। তাঁর সই নকল করে স্থায়ী আমানত থেকে ৬ লক্ষ ৮০ হাজার টাকাও তুলে নেন। তাঁর বিরুদ্ধে তদন্তে নেমে পুলিশ উত্তর প্রদেশ থেকে তাঁকে গ্রেফতার করেন। ধৃত আধিকারিক মমতা কুমারীকে আজ আদালতে তোলা হবে।

Be the first to comment