- স্বামী বিবেকানন্দের জন্মদিন ও জাতীয় যুব দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- স্বামীজির জন্মদিনে শ্রদ্ধা জানালেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি।
- স্বামীজির জন্মভিটে সিমলা স্ট্রিট সহ গোটা রাজ্যে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে তাঁর জন্মদিবস
- আজ মিলনমেলা প্রাঙ্গণে বাংলার ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে মিলিত হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- চলে গেলেন বামপন্থী নেতা সমীর পুততুণ্ড। বয়স হয়েছিল ৭৩ বছর।
- আগুন লাগল বাঘাযতীন রেল স্টেশনে। প্ল্যাটফর্মের উপরে থাকা অস্থায়ী দোকানে অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত রেল চলাচল, ভোগান্তির শিকার যাত্রীরা।
- ফের নামল পারদ। সোমবার ১২.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেল কলকাতার তাপমাত্রা। আগামী দু’দিনে শীত বাড়বে বলেই পূর্বাভাস দিল হাওয়া অফিস।
- প্রতীকের বাড়িতে ইডির কারা এসেছিল, কী করেছিল৷ তদন্ত শুরু পুলিশের।
- রবিবার সন্ধ্যায় ফের মেট্রোর ব্লু লাইনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত মেট্রো পরিষেবা।
- আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু হচ্ছে।
- অশান্ত ত্রিপুরা। উনাকোটি জেলায় জ্বালিয়ে দেওয়া হল সংখ্যালঘুদের বাড়ি৷ আহত পুলিশ সহ ১০ জন।
- মহাকাশ অভিযানে ধাক্কা। ইসরোর পিএসএলভি-সি৬২ মিশন তৃতীয় ধাপে গিয়ে ব্যর্থ হল যান্ত্রিক ত্রুটির কারণে। পিএসএলভি রকেটের সফল উৎক্ষেপণ হলেও, তৃতীয় স্তরে গিয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

Be the first to comment