রোজদিন ডেস্ক : রাজ্যকে এখনই সরকারি কর্মচারিদের বকেয়া ২৫ শতাংশ ডিএ এখনই দিয়ে দিতে হবে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতি, বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চ। বিচারপতিদের নির্দেশ, এখনই বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিয়ে দিতে হবে। ৩১ মার্চের মধ্যে তা দিয়ে দিতে হবে। বাকি ৭৫ শতাংশ ডিএ কবে দেওয়া যাবে এই নিয়ে সিদ্ধান্ত নিতে তিন সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে বেঞ্চ। উল্লেখ্য কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক বর্তমানে ৪০ শতাংশ। এই ভেদাভেদ নিয়ে অনেকদিন ধরেই সরব রাজ্য সরকারি কর্মীরা।

Be the first to comment